যন্তর মন্তরে বিক্ষোভের জেরে কক্রোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বুধবার পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে তিহার জেলে পাঠানো হয়। এর প্রতিবাদে আগামী ১৬ অক্টোবর দিল্লিতে তেরঙ্গা মিছিলের ডাক দিলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। বুধবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, শুক্রবার বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জমায়েত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা রয়েছে, এমন প্রত্যেককে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি...