সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে কয়েকশ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে আশা ইউনিভার্সিটি।
পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন
বেসরকারি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাবেয়া আক্তার।
রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে কয়েকশ বনজ, ঔষধি
ও ফুলের গাছ লাগানোর মাধ্যমে সবুজায়ন কর্মসূচি শুরু করেছে আশা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
আজ রবিবার সকালে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন রাবেয়া
আক্তার। পরে আয়োজিত আলোচনা সভায় তিনি শিক...