রাজশাহীর সাহেববাজার আরডিএ মার্কেটে গতকাল বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়ে বোমা আতঙ্ক। একটি স্কুটিতে লাগানো যন্ত্র দেখে বোমা ভেবে সবাইকে সতর্ক করেন স্কুটিমালিক। সেখানে পৌঁছায় পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। পরীক্ষা করে জানায়, যন্ত্রটি বোমা নয়। তবে সেটি কী- নিশ্চিত করেনি পুলিশ। আরডিএ মার্কেটের নিচতলার সাত নম্বর গলিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকের ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুটিটি সেখানে দাঁড় করানো ছিল। এক যুবক গিয়ে স্কুটিতে একটি যন্ত্র লাগিয়ে দ্রুত চলে যান। তা দেখে আশপাশের লোকজনের...