কেবল প্রেম ও রোমান্স নির্ভর সিনেমা এবং নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী। আইনজীবীর দাবি, যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে এ জাতীয় নাটক-সিনেমা নির্মাণ ও প্রচার বন্ধ করতে হবে।শুধু তাই নয়, মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আগামী ১০ দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার নোটিসটি পাঠিয়...