ইয়েমেনের উপকূল দিয়ে হুথি বিদ্রোহীদের কাছে অস্ত্র পাচারের অভিযোগে সামুদ্রিক যান, অস্ত্রের চালান ও স্থলপরিবহন ব্যবস্থায় হামলার ভিডিও প্রকাশ করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি ১৯ অক্টোবর ভিডিওটি প্রকাশ করেন। তার দাবি, সংগঠিত অপরাধী চক্রের মাধ্যমে সমুদ্রপথে হুথিদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছিল।জোটের প্রকাশিত ভিডিওতে সমুদ্রপথে চলাচলকারী নৌযান, স্থলভাগে পণ্য পরিবহনের যান এবং কয়েকটি স্থাপনায় নজরদারি ও হামলার দৃশ্য দেখা যায়। এর আগে ১৬ অক্টোবর হুদাইদা এলাকায়...