রাজধানীর
ইন্টারকন্টিনেন্টালে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্মের
অষ্টম সভা। পাবলিক-প্রাইভেট
পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) মাধ্যমে উচ্চমানের অবকাঠামো উন্নয়ন এবং টেকসই বিনিয়োগ
ত্বরান্বিত করার লক্ষ্যে চলমান
প্রকল্পগুলোর অগ্রগতি, নতুন প্রকল্পের প্রস্তাব
এবং ভবিষ্যৎ সহযোগিতার অগ্রাধিকার বিষয়ে করা হয় বিস্তারিত
আলোচনা।
সভায়
প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি
এম আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক চৌধুরী, এশিয়া-প্য...