আমানতকারীদের
চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ
দেওয়ার জন্য গতকাল রবিবার
থেকে আবেদন নেওয়া শুরু করেছে ন্যাশনাল
ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ
হোসেন খান এ তথ্য
নিশ্চিত করেছেন।
১৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং
কার্যক্রমে ফিরছে ন্যাশনাল ব্যাংক। ওইদিন থেকে ব্যাংকটির গ্রাহকরা
সারা দেশের সব শাখা ও
এটিএম বুথ থেকে চাহিদা
অনুযায়ী টাকা তুলতে পারবেন।
একই সঙ্গে কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকটির সব ধরনের ডিজিটাল
ও অনলাইন সেবাও পূর্ণমাত্...