খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন।রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক আদালতে উপস্থিত ছিলেন। বাকি সাতজন পলাতক রয়েছেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন ফারুক শেখ ওরফে গাড়ি ফার...