একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত ৯৯ থেকে ১০০ ডিগ্রি ফারেনহাইট অল্প জ্বর, এর বেশি হলে তীব্র জ্বর হিসেবে ধরা হয়। জ্বর রোগ নয়, বরং রোগের লক্ষণ। জীবাণুর বিরুদ্ধে লড়তে শরীর পাইরোজেন নিঃসরণ করে তাপমাত্রা বাড়ায়।
জ্বরের কারণ: ভাইরাস, ডেঙ্গু, চিকুনগুনিয়া, মূত্রনালির সংক্রমণ, টাইফয়েড, নিউমোনিয়া, যক্ষ্মা, ম্যালেরিয়া, কালাজ্বর, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, লিম্ফোমা, লিউকেমিয়া, লিভার ক্যানসার ছাড়াও আকস্মিক ভয় বা মানসিক আঘা...