নিজের নির্বাচনী এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।আজ শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে দুঃখ প্রকাশও করেছেন তিনি।আশরাফ উদ্দিন নিজান তার পোস্টে বলেছেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে আমার বক্তব্যের কিছু অংশের কয়েকটি বাক্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে ক্ষোভ প...