শেরপুরের শ্রীবরদী সীমান্তে রয়েছে এক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। যা দেখতেই মন জুড়িয়ে যায়। মনে হয় যেন হারিয়ে যাই এই অপরূপ সৌন্দর্যে। যেখানে ঝর্ণার বুকে জেগে ওঠা চরের বালু চকচক করছে। পাশেই উঁচু টিলা। এর কোল ঘেঁষে নানা কারুকার্যে সাজানো উপজাতি এলাকা। গ্রামটির নাম ‘হারিয়াকোনা’।হারিয়াকোনা, গারো পাহাড়ের নিঝুম অরণ্য গ্রাম। উপজাতিদের বসবাস এ গ্রামে যোগ হয়েছে সৌন্দর্যের নতুন মাত্রা। যে গ্রামে পা রাখলে যে কারোরই মন চাইবে হারিয়ে যেতে। ঝর্ণার দুই পাশে সবুজ বৃক্ষ আচ্ছাদিত অসংখ্য উচুনিচু পাহাড়। গভীর ম...