প্রশান্ত মহাসাগরের তীরে প্রায় ৫৫০ বছর ধরে দাঁড়িয়ে থাকা হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলে সি আর্চ’ আর নেই। আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি প্রায় ৯০ ফুট বা ২৭ দশমিক ৪ মিটার উঁচু এই প্রাকৃতিক খিলানটি ভেঙে প্রশান্ত মহাসাগরে পড়ে গেছে। মার্কিন ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, ২৩ সেপ্টেম্বরেও খিলানটি অক্ষত ছিল। কিন্তু ২৭ সেপ্টেম্বর রাতের মধ্যে সেটি ধসে পড়ে। ঠিক কখন ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রপিক্যাল স্টর্ম নোলোর সময় পার্ক বন্ধ থাকার মধ্যেই এই ধস ঘটে।
হাওয়াই দ্বীপের হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্ক...