বরিশালে ঐতিহ্যবাহী দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে একটি হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার মো. জামাল হোসেন ও পাহারাদার-কাম-মালী অলিউল রহমান অলিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আজ রবিবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, এয়ারপোর্ট থানায় হরিণ চুরির অভিযোগে মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযোগ রয়েছে, চুরি করা হরিণটি জবাই করে এর মাংস খেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদ...