বগুড়ায় ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত ডা. সামির হোসেন মিশু জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে বগুড়া জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি। গতকাল রবিবার বিকালে তাকে জামিন দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কৌশিক আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তানজীম আল-মিসবাহ। তিনি জানিয়েছেন, গতকাল রবিবার আদালতে জামিন শুনানি শেষে বিচারক ডা. সামিরকে জামিন দেন। সোমবার দুপুরে মুক্তি পান কারাগার থেকে।ডা. সামির হোসেন মিশুর বাড়ি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। তিনি বর্তমানে বাগেরহাট ইনস্টিটিউ...