মডেল ও অভিনেত্রী মোছা. ইসরাত জাহান ওরফে স্নিগ্ধা চৌধুরীকে মারধর, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে ৫০ হাজার টাকা মুচলেকায় মেডিকেল প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন।ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে রবিবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর খিলক্ষেত থানায় নজরুল ইসলাম...