শেয়ারবাজারের সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (এসইএমএল) জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অনুমোদন সাপেক্ষে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডকে ক্লোজড-এন্ড (মেয়াদি) মিউচুয়াল ফান্ড থেকে ওপেন-এন্ড (বে-মেয়াদি) মিউচুয়াল ফান্ডে রূপান্তর করা হয়েছে।এই রূপান্তরের ফলে আগামী ২৪ জুন ফান্ডটি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড হিসেবে কার্যক্রম শুরু করবে। উক্ত তারিখ থেকে ফান্ডটির ইউনিট ক্রয় ও বিক্রয় করা যাবে সম্পদ ব্যবস্থাপক কর্তৃক ঘোষিত প্রযোজ...