শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণে কারখানার সংস্কার, আধুনিকায়ন ও মূলধনি যন্ত্রপাতি কেনাসহ বিভিন্ন খাতে ৭২৫ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে জানা গেছে এ তথ্য।২০২৫-২৬ অর্থবছরে স্কয়ার ফার্মার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩১ টাকা ২৪ পয়সা। আর গত ৩০ জুন শেষে ক...