নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রবানু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে ডলি (২৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামের মনু মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি তুলতে গিয়ে সেচপাম্পের তারে পা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চন্দ্রবানু। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে ডলিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আ...