প্রভাবশালীদের দখল ও দূষণে জৌলুস হারিয়েছে টাঙ্গাইলের করটিয়ার ঐতিহ্যবাহী ‘সুন্দরী খাল’। এক সময় নৌকা চলা খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। স্থানীয়রা জানিয়েছেন, এক সময় সুন্দরী খালটি ছিল ওই এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম। সময়ের বিবর্তনে দখলদারদের থাবায় এখন সেটি মৃতপ্রায়। করটিয়া গ্রামের তালুকদার বাড়ী এলাকার মজনু মিয়া চায়ের দোকান করেন খাল পাড়ে। তিনি জানালেন, করটিয়া হাটে প্রায় ১৮০০ দোকান। এসব দোকানের ময়লা ফেলা হয় সুন্দরী খালে। আবার খালের দুই পাশের জমি দখল করে অনেকেই নির্মাণ করেছেন পাকা স্থাপনা।সোলালিয়া গ্...