গ্রাহকসেবার মানোন্নয়ন ও কার্যক্রমে গতিশীলতা আনতে পূবালী ব্যাংক পিএলসির ‘সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগের উদ্যোগে প্রধান কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন রিটেইল বিজনেস বিভাগের প্রধান মো. মালেকুল ইসলাম।অনুষ্ঠানে ২০২৫ সালের সেরা ১৩ জন সিএলএস এজেন্টকে অব...