রাজধানীর
বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা
গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর
কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন, এসব সংকট সমাধানে দীর্ঘমেয়াদি
পরিকল্পনার পাশাপাশি কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।
শনিবার রাজধানীর
কেআইবি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব
কথা বলেন তিনি। সভায় বিদ্যুৎ ও গ্যাস সংকট, দুর্নীতি, জলাবদ্ধতা,
নগর নিরাপত্তা এবং স্থানীয় সরকার...