নেত্রকোনার দুর্গাপুরে সাবেক সেনাসদস্য ও সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি সাবেক সেনাসদস্য ছিলেন। পাশাপাশি রূপসী বাংলা অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদক হিসেবে কাজ করতেন।পরিবার সূত্রে জানা গেছে, আলিফ ফকির দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া এলাকায় শ্বশ...