কোনো পণ্যের মেয়াদ শেষ, কোনোটির শেষ হতে বাকি দুই দিন। জামালপুরের মেলান্দহে সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করা সরকারি ত্রাণের ব্যাগে পাওয়া গেছে এসব খাদ্যপণ্য। ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ হওয়া ত্রাণের এই ব্যাগগুলো বিতরণ করা হয়েছে এ বছরের সেপ্টেম্বরে। প্রায় দুই বছর পর মেয়াদোত্তীর্ণের পর্যায়ে থাকা ত্রাণ কেন বিতরণের করা হলো- তা জানাতে পারেননি সংশ্লিষ্টরা।উপজেলা পরিষদ কার্যালয় থেকে গত ২ ও ৬ সেপ্টেম্বর এসব ত্রাণ বিতরণ হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় জানায়, দুই দিনে সুবিধাবঞ্চিত ৯০...