‘এ দেশ, এ মাটি সবার। আমরা কেউ বাইরে থেকে আসিনি। আপনার রক্ত লাল, আমার রক্তও লাল। আপনার একটি ভোট, আমারও একটি ভোট। আপনার অধিকার যেমন সমান, আমার অধিকারও তেমন সমান।’
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে এসব কথা বলেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বললেন, ‘তিনি মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন...