রেল এবং সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বা দল নেই। এমনকি নিজ দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।
আজ রবিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের...