চীনা নিয়ন্ত্রক সংস্থাগুলো হিউম্যানয়েড রোবট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে তালিকাভুক্তিতে (আইপিও) কড়াকড়ি আরোপ করেছে। ইউনিট্রি রোবোটিকসের শেয়ারের অতিমূল্যায়ন এবং সূচকে অস্থিরতার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের নীতিনির্ধারক মহল মনে করছে, হাইপ ও সরকারি প্রকল্পনির্ভর আয়ের কারণে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন অতিরিক্ত বেড়ে গেছে, যার সঙ্গে প্রকৃত বাণিজ্যিক চাহিদার মিল নেই।
বিশেষজ্ঞদের মতে, এই খাতের বিনিয়োগে অতিরিক্ত হুজুগ বা ‘ক্যাম্পেইন-স্টাইল ইনোভেশন’ দেখা দিয়েছে, যেখানে অনেক কোম্পানি ডেটা...