ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন আনসার সদস্যরা।আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্বরত এপিসি মো. নিজাম উদ্দীনের কাছে বিদেশফেরত মো. শাহীন মৃধা নামে এক যাত্রী তার লাগেজ হারিয়ে যাওয়ার অভিযোগ করেন। এরপর শুরু হয় লাগেজ উদ্ধারের তৎপরতা। পরবর্তীতে লাগেজটি উদ্ধার করে তার কাছে হস্তান্তর করা হয়।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান জানান, লাগেজ হারানোর বিষয়ট...