বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স প্রদান এবং নবায়ন-সংক্রান্ত বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত ডিলার (এডি), মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার (এজিডি) এবং স্বর্ণ আকরিক ও ডোরে আমদানিকারকদের লাইসেন্স-সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল শনিবার জারি করা এই সার্কুলারের প্রয়োজনীয় সংশোধন, হালনাগাদসহ বিদ্যমান নির্দেশনাগুলো একটি নথিতে সংকলনের মাধ্যমে লাইসেন্স প্রদান ও কার্যক্রম পরিচালনার প্রক্রিয়...