বাংলাদেশ রেলওয়ের জন্য চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা প্রথম চালানের ১৮টি লিংক হফম্যান বুশ (এলএইচবি) ব্রডগেজ রেলকোচ দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে জংশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নতুন এসব কোচ রেলবহরে যুক্ত হলে দূরপাল্লার ট্রেনের আসনসংখ্যা বাড়ার পাশাপাশি যাত্রীসেবার মানও উন্নত হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের চাহিদা ও আধুনিক পরিচালনব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কোচগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের...