রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সম্মতি দিয়েছে সরকার। তারা হলেন সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক চিঠি জারি করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ১৯ অক্টোবর জারি করা চিঠিতে বলা হয়েছে, সোনা...