নিজের ছোট্ট একটি দোকান, আয়ও সীমিত। তবু অসহায় প্রতিবন্ধীদের
সেবায় পিছপা হন না রায়হানুর রহমান কাজল। কখনো তাদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন
হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে তুলে দেন
খাবার। এভাবেই প্রায় ২১ বছর ধরে প্রতিবন্ধীদের সেবা করে যাচ্ছেন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর রহমান কাজল (৩৯)।
কাজল উপজেলার নাজিমখান ইউনিয়নের বেটুবাড়ি গ্রামের মৃত গমির উদ্দিন
আহমেদ ও শাহের বানুর ছেলে। নাজিমখান বাজারে তার ছোট্ট একটি ভুসির দোকান রয়েছে। সেখানে
ভুসি, মাছের খাদ্য ও ওষুধ বিক্রি ক...