কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে
দলীয় পদ থেকে দ্বিতীয়বারের
মতো সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন
কমিটিতে পদ দেওয়ার নামে
আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ
সিদ্ধান্ত নিয়েছে দল। এর আগে
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ
নির্বাচনে অংশ নেওয়ায় তাকে
বহিষ্কার করা হয়েছিল।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক
আবুল হাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এ
সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিএনপির
বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার...