মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে কৌতুক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট পদ নিয়েও বিদ্রূপ করেছেন তিনি।স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডাল্টনে এক নির্বাচনী সমাবেশে এসব মন্তব্য করেছেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারে সেখানে গিয়েছিলেন তিনি।ডাল্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে আয়োজিত সমাবেশে ট্রাম্প বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের কারও নাম...