ঢাকার আশুলিয়া থানার শাকিল বাবু হত্যাচেষ্টা মামলায় মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রবিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। শুনানির এক পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে সুভাস বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতনী হিসেবে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধার সন্তান হওয়া কি অপরাধ? কথা বললেই জামিন আটকে যাচ্ছে। এদিন শুনানির সময় তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে এ...