সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে দিন-রাত মা ইলিশ শিকারের অভিযোগ উঠেছে। নদী থেকে মাছ ধরে তীরবর্তী বিভিন্ন এলাকা ও বাড়িতে বিক্রি করা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। মোটরসাইকেলে করে নির্দিষ্ট গন্তব্যে মাছ পৌঁছে দেওয়া এবং মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ক্রেতাদের কাছে ইলিশ সরবরাহের অভিযোগও রয়েছে।মা ইলিশ শিকার ও বিক্রির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিও নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন...