মাদারীপুর পৌর শহরের চকবাজার এলাকায় একটি দোকানের সামনে রাখা হয়েছে প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি মানকচু। প্রায় ৮ ফুট উচ্চতার ব্যতিক্রমী এই কচু দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউবা কাছ থেকে দেখে বিস্ময় প্রকাশ করছেন। অনেকের কাছেই এত বড় কচু দেখা জীবনের প্রথম অভিজ্ঞতা।আজ বুধবার সন্ধ্যায় পৌর শহরের চকবাজার এলাকার সুমন হোটেলসংলগ্ন একটি দোকানের সামনে কচুটিকে ঘিরে মানুষের কৌতূহল দেখা যায়। বিশাল আকৃতির এই মানকচুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেটি দেখতে আসেন।কচ...