চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে নিখোঁজ হওয়ার দেড় মাসের বেশি সময় পর সাফায়েত ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে মতলব উত্তরের ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টা ১০ মিনিটের দিকে মতলব দক্ষিণ উপজেলার ধনার পাড়া এলাকা থেকে নিখোঁজ হয় সাফায়েত। এ ঘটনায় তার বাবা সাবের ইসলাম ৮ সেপ্টেম্বর মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও স...