তেরো পারা কোরআন মুখস্থ করেছিল সাঈদ। বাবা-মায়ের আশা ছিল, সন্তান কোরআনের হাফেজ হয়ে সমাজে ধর্মীয় শিক্ষার আলো ছড়াবে। কিন্তু পানিতে ডুবে নিভে গেল সাঈদের প্রাণ। সেই সঙ্গে পরিবারের স্বপ্নও শেষ হয়ে গেল।সোমবার দুপুরে পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধের খাদে জমে থাকা পানিতে ডুবে মারা যায় সাঈদ বিন আমিন (১০)...