সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক প্রভাবশালী মাতবরের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরোধের অভিযোগ উঠেছে। পরে তিনি স্থানীয় অভিভাবকদের নিয়ে সভা করে সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তির কথা বলেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে প্রায় ৩০ শিক্ষার্থী চার দিন ধরে বিদ্যালয়ে যাচ্ছে না।ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের চর চাঁদপুর কোলচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিদ্যালয়ের নতুন ভব...