নেত্রকোনার কেন্দুয়ায় ফিসারির মাছ পরিবহনের গাড়ি চলাচল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে নজরুল ইসলাম (৫০), বাবুল মিয়া (৫৫), সোহেল মিয়া (৩৫), সিজালক মিয়া (৫২), বকুলা খাতুন (৬০) ও বাচ্চু মিয়াকে (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়া আরও ১৩ জন কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা বিভিন্ন স্থান...