ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জীবন যেন প্রচলিত শিক্ষাব্যবস্থার ধারণাকেই এক ধরনের প্রশ্নের মুখে দাঁড় করায়। যে মানুষটি কখনও স্কুলে গিয়ে নিয়মিত ক্লাস করেননি, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও অর্জন করেননি, তিনিই স্বাধীনতার পর ভারতের শিক্ষা কাঠামোর ভিত গড়ে তোলার অন্যতম প্রধান কারিগর। তাঁর সময়েই উচ্চশিক্ষা, প্রযুক্তি শিক্ষা, বিশ্ববিদ্যালয় ব্যবস্থা, সংস্কৃতি ও গবেষণার জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে ওঠে। সাম্প্রতিক সময়ে ভারতের শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার স্বচ্ছতা, শিক্ষাপ্রত...