শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং পিএলসির আর্থিক সংকট আরও গভীর হয়েছে। কোম্পানিটির মোট লিজ, ঋণ ও অগ্রিমের ৫৫ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। একই সঙ্গে মূলধন ঘাটতি, ঋণাত্মক শেয়ারহোল্ডারদের ইক্যুইটি ও বড় অঙ্কের লোকসানের কারণে প্রতিষ্ঠানটি চাপে রয়েছে। কোম্পানির ২০২৫ সালের আর্থিক প্রতিবেদনের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
নিরীক্ষা প্রতিষ্ঠান ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার এ কে এম কামরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে মাইডাস ফাইন্যান্সিংয়ের আর্থিক অ...