চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ভোলাহাটের জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলে আশিকুর রহমান তার সৎ মাকে চাকু দিয়ে পেটে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হন আয়েশা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিন তাকে মৃত ঘোষণা...