বেনাপোল-খুলনা-মোংলা রেলপথের বাগেরহাটের রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।আজ বুধবার দুপুর ১২টার দিকে ভাগা রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।এ সময় আগামী ১৫ দিনের মধ্যে স্টেশনটি চালুর দাবি জানানো হয়। পাশাপাশি ভাগা স্টেশনে মোংলাগামী একটি ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক যুগ্...