বাবার উত্তরাধিকার হয়ে ইশরাক হোসেনের রাজনীতিতে আসা হুট করেই; বিএনপির রাজনীতিতে সম্ভাবনাময় তরুণ মুখ হিসেবে দেখা হয় তাকে। সেই পথ ধরে তরতরিয়ে চলতে থাকে ইশরাকের রাজনীতির গতিপথ। প্রথমে মেয়র প্রার্থী হন, তারপর প্রথমবার সংসদ সদস্য হয়েই পান প্রতিমন্ত্রীর দায়িত্ব। কিন্তু এর মধ্যে নানা ঘটনায় বিতর্ককেও সঙ্গী করে নেন তিনি। এমনই এক বিতর্কে মন্ত্রিসভা ছাড়তে হলো তাকে। অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র, বিএনপির প্রভাবশালী নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুর পর সক্রিয় রাজনীতিতে নামেন ইশরাক। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ২০...