ক্ষমতার পালাবদলে বাংলাদেশের রাজনৈতিক পরিসর বিস্তৃত হয়েছে। বেড়েছে মতপ্রকাশের স্বাধীনতা। তবে দুর্নীতি, স্থানীয় পর্যায়ে দখলদারি, পুলিশি জবাবদিহির ঘাটতি ও বিচারব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং ২০২৬ সালের নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশিত ব্রিটিশ সরকারের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বুধবার (১৪ অক্টোবর) ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে হালনাগাদ করা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত...