পশ্চিমবঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীককে ঘিরে বিতর্ক নতুন নয়। এবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলো উত্তর ২৪ পরগনার বারাসত কলেজ। এই ইস্যুতে মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে সংঘ পরিবারেরই দুই সংগঠন— বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং বজরং দলকে।সম্প্রতি কলেজ চত্বরে গেরুয়া উত্তরীয় পরে কয়েকজন ছাত্রের উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। অভিযোগ, ওই পোশাক পরা নিয়ে আপত্তি জানায় এবিভিপি। ছাত্র সংগঠনের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় প্রদর্শনের ক্ষেত্...