ঋণখেলাপি বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে নতুন করে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সোনালী ব্যাংকে শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত নবায়নের সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো এলপিজির ঋণপত্র (এলসি) খোলার অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঋণখেলাপি হওয়ার পরও সোনালী ব্যাংকে শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা নবায়নের ক্ষে...