বিশ্ববাজারে পোশাক প্রস্তুতকারী দেশ হিসেবে বাংলাদেশের গৌরবময় পরিচিতির মুকুটে নিজের সাফল্যের পালক যুক্ত করতে কীভাবে একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠা যায়, সেই দিকনির্দেশনা দিচ্ছেন ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা নিশাত আনজুম লোপা
একসময় ফ্যাশন ডিজাইনিং অনেকের কাছে শুধু শখের বিষয় হিসেবে বিবেচিত হলেও বর্তমানে এটি তরুণ প্রজন্মের কাছে সম্ভাবনাময় ও আকর্ষণীয় পেশা। উচ্চমাধ্যমিকের পর বিশেষায়িত বিষয়ে পড়াশোনা করে পোশাকশিল্প, ফ্যাশন হাউজ, বায়িং হাউজ কিংবা নিজস্ব উদ্যোগে কাজ করার সুযোগ রয়েছে। তবে এ পেশায় সফল হতে প...