ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা বিজয়েন্দ্র কুমেরিয়া ও তার স্ত্রী প্রীতি ভাটিয়ার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ‘উড়ান’, ‘নাগিন ৪’খ্যাত এ অভিনেতা। জানিয়েছেন, প্রায় চার বছর ধরে স্ত্রী প্রীতির সঙ্গে আলাদা থাকছেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিজয়েন্দ্র জানান, তিনি ও প্রীতি এখন আর একসঙ্গে থাকেন না। দীর্ঘ সময় আলাদা থাকার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বললেন অভিনেতা। তবে তাদের বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু জ...